বাংলাদেশের নির্বাচন বিষয়ে জানতে আসছে মার্কিন প্রতিনিধিদল

২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৭ PM

© সম্পাদিত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাকনির্বাচনি পর্যবেক্ষক মিশনের একটি দল এক সপ্তাহের সফরে আগামী ৭ অক্টোবর বাংলাদেশে আসছে। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। 

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অর্থায়নপুষ্ট ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) স্বাধীন ও নিরপেক্ষভাবে এই প্রাকনির্বাচনি পর্যালোচনা সম্পাদন করবে। এনডিআইয়ের আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংক্রান্ত ঘোষিত নীতিমালার আলোকে এটি সম্পাদিত হবে।

আরও পড়ুন: ভূ-রাজনীতিতে বিএনপি ছাগলের তিন নম্বর ছানা

প্রতিনিধি দলটি আগামী ৭ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এই পর্যালোচনা কালে তাদের সঙ্গে ছয়জন সহায়তাকারী কর্মকর্তা যুক্ত থাকবেন। প্রতিনিধিদলটি বাংলাদেশের নির্বাচন কমিশন, সরকারি বিভিন্ন সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক পর্যবেক্ষক, সুশীল সমাজের বিভিন্ন সংগঠন, নারী ও তরুণ সমাজ, বাংলাদেশ ও আন্তর্জাতিক মিডিয়া সংগঠন এবং বিদেশি কূটনৈতিক মিশনের সঙ্গে বৈঠক করবে।

সফর শেষে প্রতিনিধিদলটি একটি বিবৃতি দেবে। এতে ইতিবাচক প্রবণতা, উদ্বেগের বিষয় এবংকিছু সুপারিশ উল্লেখ থাকবে। প্রতিনিধিদলটি একই সঙ্গে নির্বাচনে সীমিত আকারে যুক্তরাষ্ট্র কোনো পর্যবেক্ষক দল পাঠাবে কিনা তারও সুপারিশ করবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যেমন সম্ভাবনা দেখেন রফিক
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইউরোপের এক দেশ
  • ১৪ এপ্রিল ২০২৬
বর্ষবরণ অনুষ্ঠানে এমপিকে বাধা, সমর্থকদের ওপর হামলার অভিযোগ
  • ১৪ এপ্রিল ২০২৬
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার চিকিৎসার খোঁজ নিত…
  • ১৪ এপ্রিল ২০২৬
প্রায় দেড় যুগ পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু কাল
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলা বর্ষপঞ্জি বাংলাদেশে কতটা ব্যবহার হচ্ছে?
  • ১৪ এপ্রিল ২০২৬