আগামীকাল থেকে টানা ৩ দিনের ছুটি

২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৪ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM

© ফাইল ছবি

আগামীকাল থেকে টানা ৩ দিনের সরকারি ছুটি। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সরকারি ছুটি। এর পরের দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় টানা তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

গত ১৫ সেপ্টেম্বর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হয়। সভায় জানানো হয়, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি, ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

এই তিন দিন টানা ছুটির কারণে অনেকেই নানা পরিকল্পনা করে রেখেছে। এরই মধ্যে কক্সবাজার, কুয়াকাটা, পারবত্য তিন জেলার সকল হোটেল বুকিং হয়ে গেছে।

কক্সবাজারে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িতরা জানিয়েছেন, ছুটিতে লাখো পর্যটকের সমাগম ঘটবে। এরই মধ্যে অনেক হোটেলের শতভাগ রুম বুকিং হয়ে গেছে। 
 

ট্যাগ: ছুটি
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬
পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা হলো না বৃদ্ধের
  • ১৭ এপ্রিল ২০২৬