ভিসানীতির কারণে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না: শিক্ষামন্ত্রী

২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
সাংবাদিকের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী

সাংবাদিকের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী © সংগৃহীত

দেশের সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি এ নির্বাচনে প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ও স্মার্ট অ্যাপের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে যোগদানের আগে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমাদের একটি স্বাধীন নির্বাচন কমিশন আছে। দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এতে কোনো দেশ ভিসানীতি চালু করল কি না করল; আমাদের নির্বাচনের ওপর এর কোনো প্রভাব পড়বে না।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামী বছরের গোড়াতেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি সরকার আশা করছে, সুষ্ঠু রাজনীতি চর্চার স্বার্থে অন্য রাজনৈতিক দলগুলোও এ নির্বাচনে অংশ নেবে।

হবিগঞ্জ সার্কিট হাউজ প্রাঙ্গণে সাংবাদিকদের উদ্দেশে কথা বলার সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহিরসহ সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

পরে শিক্ষামন্ত্রী হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ও স্মার্ট অ্যাপের উদ্বোধন করেন। বিকেল সাড়ে ৩টায় সেখানে সুধী সমাবেশে বক্তব্য দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আবদুল বাসেত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, অ্যাডভোকেট মো. আবদুল মজিদ খান ও গাজী মোহাম্মদ শাহনওয়াজ।

বিকেলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার রেল জংশনে আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন বলে জানা গেছে।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬