আমি কখনো আমেরিকা যাইনি, যাবও না: বিদায়ী প্রধান বিচারপতি

২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৪:০০ PM
সাংবাদিকদের সাথে কথা বলছেন হাসান ফয়েজ সিদ্দিকী

সাংবাদিকদের সাথে কথা বলছেন হাসান ফয়েজ সিদ্দিকী © সংগৃহীত

সদ্য সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আমেরিকার ভিসানীতি নিয়ে আমি বিচলিত নই। আমি কখনো আমেরিকা যাইনি, যাবও না।

সোমবার শেষ কর্মদিবসে সন্ধ্যায় সুপ্রিম কোর্ট কার্যালয় থেকে বিদায় নেওয়ার পথে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘এটা নিয়ে আমি অত মাথা ঘামাই নাই। এটা স্বাধীন-সার্বভৌম একটা রাষ্ট্র।

একাত্তরে এক সাগর রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। তখন যারা ভয় দেখিয়েছে, তারাই স্বাধীনতার বিরোধিতা করেছিল। আমি ওতে (ভিসানীতি) বিচলিত না। আর আমাকে ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করেন, আমি কখনো আমেরিকা যাইওনি, যাবও না।

প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন প্রসঙ্গে হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘অথরিটি পাওয়ার (কর্তৃত্ব ক্ষমতা) দুইভাবে ব্যবহার করা যায়। একটা হচ্ছে ভোগ করে, আরেকটা হচ্ছে সাধারণ মানুষের জন্য, বিচারপ্রার্থী মানুষের জন্য কিছু করার চেষ্টা।

আমি দ্বিতীয়টা বেছে নিয়েছি। নিজের সুখ-শান্তি, পরিবারের সুখ-শান্তির দিকে একবারও তাকাইনি। প্রতিটা মুহূর্ত দেওয়ার চেষ্টা করেছি এই দেশের বিচার বিভাগের উন্নতির জন্য।’  

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬