অবসরে যাচ্ছেন ডিএমপি কমিশনার গোলাম ফারুক, প্রজ্ঞাপন জারি

২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৭ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৪:০০ PM
ডিএমপি কমিশনার গোলাম ফারুক

ডিএমপি কমিশনার গোলাম ফারুক © ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার গোলাম ফারুককে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের চাকরির বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তিনি আগামী ৩০ সেপ্টেম্বর অবসরে যাবেন এবং বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

এদিকে, গত ২০ সেপ্টেস্বর এক প্রজ্ঞাপনে ডিএমপির নতুন কমিশনার হিসেবে অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে তিনি ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে কর্তমরত রয়েছেন।

১৯৬৭ সালে গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন হাবিবুর রহমান। এর আগে তিনি ডিএমপি সদরদপ্তরের ডিসি, ঢাকা জেলার এসপি, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদরদপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিসিএস ১৭তম ব্যাচের এই কর্মকর্তা তিনবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও দুইবার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন।

নতুন আরও ২৩ মুখ পেল মাহফুজের অল্টারনেটিভস
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রবীণ সাংবাদিকদের জন্য সরকার অবসরভাতা চালুর উদ্যোগ নিয়েছে:…
  • ১৮ এপ্রিল ২০২৬
দীর্ঘ অপেক্ষার পর ডিপিএল, স্বস্তি আর প্রত্যাশার কথা বললেন ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
রিকশা-সিএনজিতে পাশের সিট শেয়ারে এলো বুয়েটের তিন শিক্ষার্থী…
  • ১৮ এপ্রিল ২০২৬
সিটি কর্পোরেশন নির্বাচন করছেন সারজিস আলমও! বিবেচনায় আরও যারা
  • ১৮ এপ্রিল ২০২৬
খাবারের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রতিবেশী গ্রেপ্তার
  • ১৮ এপ্রিল ২০২৬