বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আ.লীগের সিদ্দিকুর রহমান

২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৬ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৪:০০ PM
ডা. সিদ্দিকুর রহমান

ডা. সিদ্দিকুর রহমান © ফাইল ফটো

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা-বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও নাটোর-৪ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মো: মঈন উদ্দীন খান তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

রোববার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে তিনি এ ফলাফল ঘোষণা করে একটি গণবিজ্ঞপ্তি জারী করেন।

সহকারী রিটার্নিং অফিসার ও বড়াইগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন শাহাব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, উপ-নির্বাচনে একমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই মনোনয়নপত্র জমা দেন। ১৮ সেপ্টেম্বর তার জমা দেয়া মনোনয়নপত্রটি বাছাইয়ে টিকে যায়। সবশেষে রোববার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে তিনি ছাড়া আর কোনো প্রার্থী না থাকায় রিটার্নিং অফিসার নিয়মানুযায়ী তাকে সংসদ সদস্য পদে বিজয়ী ঘোষণা করেন।

উল্লেখ্য, নাটোর-৪ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস গত ৩০ আগস্ট আকস্মিকভাবে মারা গেলে আসনটি শুন্য ঘোষণা করা হয়। তফশীল অনুযায়ী ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং ১১ অক্টোবর ভোট গ্রহণের তারিখ নির্ধারিত ছিল।

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence