খালেদা জিয়াকে মুক্তি দিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৬:০৪ PM
খালেদা জিয়া

খালেদা জিয়া © ফাইল ফটো

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে সরকারকে আল্টিমেটাম দিয়েছে বিএনপি। 

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশনেত্রী বেগম খালেদ জিয়াকে মুক্তি দিতে হবে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আয়োজিত সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেন ফখরুল।

মির্জা ফখরুল বলেন, আজকে খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রী খালেদা জিয়াকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে। তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। ছল-চাতুরি করে কোনো লাভ নেই, আবেদন করেনি, হয়নি…। পরিবার থেকে যে চিঠি দেওয়া হয়েছিল, সেখানে মুক্তির কথা বলা ছিল। একইভাবে চিকিৎসার জন্য তার বাইরে যাওয়ার কথাও বলা হয়েছিল। আপনারা (সরকার) সেটাকে চেপে গিয়ে বেমালুম মিথ্যা কথা বলছেন। 

খালেদা জিয়ার কিছু হলে সব দায়দায়িত্ব সরকারকে নিতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, শুধু মার্কিন স্যাংশন নয়। দেশের মানুষ স্যাংশন দিচ্ছে এই সরকারকে। দেশের মানুষ পরিষ্কার ভাষায় এক বাক্যে বলছে- অনেক হয়েছে, অনেক অত্যাচার-নির্যাতন করেছো, কারাগারে আটক করে রেখেছ আমাদের নেতাদের। আর আমরা সেটা হতে দেবো না।

আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬