বরিশাল থেকে পিরোজপুর

৬০ কিলোমিটার দীর্ঘ পথে বিএনপির রোডমার্চ শুরু

২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৭ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
বরিশালে বিএনপির রোডমার্চ

বরিশালে বিএনপির রোডমার্চ © টিডিসি ফটো

সরকার পতনের এক দফা দাবিতে বরিশাল থেকে পিরোজপুর উদ্দেশ্যে রোডমার্চ শুরু করেছে বিএনপি। শনিবার (২৩ সেপ্টেম্বর) বরিশাল বেলস পার্ক ময়দানে উদ্বোধনী সমাবেশের পর ৬০ কিলোমিটার দীর্ঘ পথে এ রোডমার্চ শুরু হয়।

রোডমার্চ শুরু হওয়ার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ হয়, এতে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, বিএনপি নেতা মুজিবুর রহমান সারোয়ার, হারুনুর রশিদ, বিলকিস জাহান শিরিন ও ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির ব্যারিস্টার শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী, নাজিমুদ্দিন আলম, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের রাশেদ ইকবাল খানসহ দলটির নেতাকর্মীরা।

আরো পড়ুন: আন্দোলনে নতুন মোড়, ঢাকার চারপাশে বিএনপির সমাবেশের ঘোষণা

রোডমার্চ শুরুর আগেই লোকারণ্য হয়ে যায় বেলস পার্ক ময়দান এলাকা। রোডমার্চে বিপুল নেতাকর্মী বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল নিয়ে যোগ দেন। রোডমার্চ শুরুর পর পিরোজপুরের দিকে এগিয়ে যায়। বরিশাল থেকে পিরোজপুর যাওয়ার পথে ঝালকাঠিতে দুটি পথ সভা করার কথা রয়েছে। রোডমার্চ শেষে পিরোজপুর শেয়ালকাঁটা ময়দানে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমানসহ পিরোজপুরের স্থানীয় নেতারা। 

আগামী ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে, ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, ৩ অক্টোবর ফরিদপুর বিভাগীয় রোডমার্চ, ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ করবে বিএনপি।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬