তিন শতাধিক শিক্ষার্থীর সনদপত্র খেয়ে নিয়েছে উইপোকায়

২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৯ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
উইপোকায় খাওয়া সনদপত্র রোদে শুকানো হচ্ছে

উইপোকায় খাওয়া সনদপত্র রোদে শুকানো হচ্ছে © সংগৃহীত

বগুড়ার সোনাতলায় হুয়াকুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার সনদপত্র ও নম্বরপত্র উইপোকায় খেয়েছে। সঠিকভাবে সংরক্ষণ না করায় এ অবস্থা হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। স্কুল কর্তৃপক্ষও বিষয়টি স্বীকার করে সেগুলো রোদে শুকিয়ে রক্ষার চেষ্টা করছে।

জানা গেছে, বিদ্যালয়টি থেকে প্রতি বছর শতাধিক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের সনদপত্র ও নম্বরপত্র এক থেকে দেড় বছরের মধ্যে বিদ্যালয়ে আসে। গত পাঁচ বছরে পাস করা পাঁচ শতাধিক শিক্ষার্থীর সনদপত্র বিদ্যালয়ে এসেছে। অনেকেই তা সংগ্রহ করলেও নেয়নি অধিকাংশ শিক্ষার্থী।

এমন শিক্ষার্থীর সংখ্যা তিন শতাধিক। সম্প্রতি কয়েকজন সংগ্রহ করতে গিয়ে জানতে পারে সনদপত্র উইপোকায় খেয়ে নিয়েছে। প্রধান শিক্ষক সনদপত্র খুঁজতে গিয়ে দেখতে পান, প্রায় প্রতিটির কিছু অংশ খেয়েছে উইপোকায়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ও ফেসবুকে তোলপাড় শুরু হয়েছে।

আরো পড়ুন: অনিবন্ধিত ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধের হুঁশিয়ারি

আল আমিন নামের এক শিক্ষার্থীর ভাষ্য, তারটিসহ ২০২০ সালের আগে পাস করা শিক্ষার্থীদের সনদপত্র ও নম্বরপত্রের ক্ষতি হয়েছে। এসব সনদপত্র বোর্ড থেকে তুলতে হয়রানির শিকার ও অর্থ ব্যয় হবে।

প্রধান শিক্ষক আব্দুল বারী বলেন, করোনাকালে দীর্ঘ সময় অফিস বন্ধ ছিল। সনদপত্র ও নম্বরপত্র ছাড়াও মূল্যবান কাগজপত্র স্টিলের আলমারিতে রাখা হয়। সেখানেই উইপোকায় খেয়ে নষ্ট করেছে। কিছু সনদপত্র রোদে শুকিয়ে রক্ষার চেষ্টা চলছে।

বিষয়টি জানা নেই বলে জানান সোনাতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল ইসলাম। তিনি বলেন, খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।

বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence