জলাবদ্ধতায় বিদ্যুৎস্পৃষ্ট

সাত মাস বয়সেই সর্বস্ব হারিয়েছে বেচেঁ ফেরা শিশুটি

২২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
বেচেঁ ফেরা শিশু।

বেচেঁ ফেরা শিশু। © সংগৃহীত

ঢাকায় গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত টানা বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ এলাকা ডুবে যায়। রাত সাড়ে ৯টার দিকে মিরপুরে কমার্স কলেজসংলগ্ন ঝিলপাড় বস্তির বিপরীত পাশে রাস্তায় মিজান, তাঁর স্ত্রী মুক্তা (২৫) ও মেয়ে লিমা (৭) বিদ্যুতায়িত হয়ে মারা যান। আহত হলেও বেঁচে আছে মিজান-মুক্তা দম্পতির সাত মাসের ছেলে হোসাইন। এই ঘটনায় শিশুটি মা-বাবা,বোন সবাইকে হারিয়েছে। 

মিজানের পরিবারের সদস্যদের উদ্ধার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন একই এলাকার বাসিন্দা মোহাম্মদ অনিক (১৮) নামের এক তরুণ। আহত হোসাইনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান দুই হিজড়া। তাদের নাম আমিনা ও বৃষ্টি।

নিহত মিজানের গ্রামের বাড়ি বরিশালে। তিনি ঢাকায় শরবত, ঝালমুড়ি ইত্যাদি বিক্রি করে সংসার চালাতেন। স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন ঝিলপাড় বস্তিতে।

গতকালের মর্মান্তিক এ ঘটনা প্রসঙ্গে হোসাইনকে উদ্ধারকারী বৃষ্টি গণমাধ্যমে বলেন, তাঁরা বৃষ্টির সময় বাসাতেই ছিলেন। একপর্যায়ে হইচই শুনে বাসা থেকে বের হয়ে শোনেন, কয়েকজন মারা গেছেন। তখন দেখতে পান, ছোট একটা বাচ্চা পানিতে ভাসছে। বাচ্চাটিকে একজন তুলে নিয়ে আসে। কিন্তু পরিচিত কেউ নেই, কে নিয়ে যাবে হাসপাতালে? এই দোটানা দেখে তিনি ও আমিনা বাচ্চাটিকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হন।

শিশু হোসাইনকে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

যথাযথ পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাত…
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠকসহ আজ ৫ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬
মেঘনা ব্যাংক নিয়োগ দেবে রিকভারি অফিসার, পদ ১০, আবেদন স্নাতক…
  • ০২ এপ্রিল ২০২৬
১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬