ঢাকার দুই প্রবেশমুখে বিকেলে বিএনপির সমাবেশ

২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:০০ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
বিএনপির সমাবেশ

বিএনপির সমাবেশ © লোগো

রাজধানী ঢাকার দুই প্রবেশমুখ উত্তরার আবদুল্লাহপুর পলওয়ে মার্কেট সংলগ্ন মাঠে এবং যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে পৃথক দুটি সমাবেশ করবে বিএনপি। আজ শুক্রবার বিকাল ৩টার দিকে সমাবেশ দুটি শুরু হওয়ার কথা রয়েছে।

আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আব্দুল্লাহপুরে সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। আর যাত্রাবাড়ীর সমাবেশ হবে মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে। 

এছাড়া বাদ জুমা সারাদেশের জেলা, মহানগর, থানা-উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি পালন করবে দলটি।

এদিকে বিএনপির পাশাপাশি এই যুগপৎ আন্দোলনে সমমনা বিভিন্ন দল ও জোটও আলাদা আলাদা সমাবেশ করবে। এর মধ্যে ১২ দলীয় জোট বিকেল চারটায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন এলাকায়, জাতীয়তাবাদী সমমনা জোট বেলা তিনটায় পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে, একই সময়ে এলডিপি কারওয়ান বাজার এফডিসি-দলীয় কার্যালয়ের সামনে, গণ অধিকার পরিষদ (নুরুল হক) উত্তর বাড্ডা ওভার ব্রিজ-সংলগ্ন এলাকায় সমাবেশ শেষে রামপুরা অভিমুখে পদযাত্রা করবে এবং গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া) বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে।

ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন এক না: শিক্ষামন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
  • ০৫ এপ্রিল ২০২৬
ঢাকা কলেজে মাথায় খসে পড়ল পলেস্তারা, গুরুতর আহত শিক্ষার্থী
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ক্ষোভ উদীচীর, পুনর্বহালের…
  • ০৫ এপ্রিল ২০২৬
অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬
সাড়া ফেলেছে তাসকিনের বিজ্ঞাপন 
  • ০৫ এপ্রিল ২০২৬