রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে যোগ দিলেন হারুন

২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:০০ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
বরখাস্ত এডিসি হারুন অর রশিদ

বরখাস্ত এডিসি হারুন অর রশিদ © ফাইল ছবি

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের পেটানোর ঘটনায় বরখাস্ত হওয়া আলোচিত ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ রংপুর ডিআইজি কার্যালয়ে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) পংকজ চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন। হারুন অর রশিদ বুধবার (২০ সেপ্টেম্বর) রেঞ্জ ডিআইজি কার্যালয়ে হাজিরা দিয়েছেন বলে জানান অতিরিক্ত ডিআইজি পংকজ চন্দ্র রায়।

এর আগে গত ৯ সেপ্টেম্বর রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈমকে শাহবাগ থানায় নির্যাতনের অভিযোগ ওঠে।

পরে সারাদেশে এই ঘটনা ছড়িয়ে পড়ে। পরিপ্রেক্ষিতে এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই সঙ্গে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। 

এরপর রাজধানীর শাহবাগ থানায় আটক রেখে ছাত্রলীগের তিন নেতাকে মারধরের ওই ঘটনার সত্যতা পায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গঠিত তদন্ত কমিটি। এ ঘটনায় সাময়িক বরখাস্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদের সরাসরি সংশ্লিষ্টা ছাড়াও এর নেপথ্যে এডিসি সানজিদা ও রাষ্ট্রপতির এপিএস আজিজুল হকেরও দায় রয়েছে। এছাড়া ছাত্রলীগ নেতাদেরও  সংশ্লিষ্টতা পায় তদন্ত কমিটি। 

তারেক রহমানের সভা ঘিরে ফাঁকা খুবি কর্মকর্তাদের দপ্তর, সেবা …
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে যা করবে পাকিস্তান
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
হাতে কলমে গবেষণা প্রশিক্ষণ মডেল উপস্থাপন করল রাইটিং এক্সপার…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিসিবি সভাপতিকে নিয়ে আসিফ আকবরের আবেগঘন পোস্ট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬