ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন যুব মহিলা লীগ নেত্রী রুমানা

২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৪ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
রুমানা আক্তার

রুমানা আক্তার © সংগৃহীত

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুমানা আক্তারের (২৫) মৃত্যু হয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রুমানা আক্তার মিজানপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মৃত বাবুর মেয়ে। তার ১১ বছর বয়সী এক ছেলে রয়েছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি ছেলেসহ বাবার বাড়িতে বসবাস করতেন।

মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামসুল আরেফিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চার দিন আগে হঠাৎ করে রুমানার জ্বর আসে। পরে বুধবার সন্ধ্যার পর রাজবাড়ী শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে তার ডেঙ্গু শনাক্ত হয়। এরপর রক্তের প্লাটিলেট কমে গেলে তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার সকালে তার রক্তের প্লাটিলেট আরও কমে গেলে চিকিৎসকদের পরামর্শে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close