মটরসাইকেল থেকে পড়ে শিক্ষা কর্মকর্তার মৃত্যু

২১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৪ PM
আইরিন ইসলাম

আইরিন ইসলাম © সংগৃহীত

মটরসাইকেল যোগে কর্মস্থল থেকে ফরিদপুর শহরে আসার পথে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে আইরিন ইসলাম নামে এক শিক্ষা কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক জানান বিষয়টি জানিয়েছেন। আইরিন নগরকান্দা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ছিলেন।

নগরকান্দা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে আইরিন ইসলাম অফিস থেকে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সাহার মোটরসাইকেলে ফরিদপুরে যাচ্ছিলেন। পথে হাটকৃষ্ণপুর সড়কের সাদিপুর ব্রিজের ঢাল থেকে ওঠার সময় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আইরিনের মৃত্যু হয়। আইরিন ফরিদপুর শহরে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। 

ট্যাগ: মৃত্যু
জনরোষে এই দলটা কতক্ষণ টিকবে বুঝতে পারছি না!
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ১৩ এপ্রিল ২০২৬
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য রফিকুস সালেহীন
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় সাড়ে ১১ বিলিয়ন ডলার
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬