ইলিশ ধরা, পরিবহন ও বেচাকেনা ২২ দিন নিষিদ্ধ

২০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৪ PM
ইলিশ মাছ

ইলিশ মাছ © ফাইল ছবি

দেশে ইলিশ আহরণ, পরিবহন, কেনাবেচা, মজুত ও বিনিময় ২২ দিন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে সারা দেশে এ নিষেধাজ্ঞা শুরু হবে আগামী ১২ অক্টোবর।

২ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা চলবে বলে বুধবার (২০ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে।

আরো পড়ুন: দুর্গাপূজায় ভারতে যাচ্ছে প্রায় ৪ হাজার টন ইলিশ  

ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এ সিদ্ধান্তের কথা জানান বলে জানানো হয়েছে।

ট্যাগ: জাতীয়
আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬