ছাত্রলীগের ২ নেতা নির্যাতন: আরও ৩ দিন সময় পেল তদন্ত কমিটি

২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৯ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৫ PM
এডিসি হারুন

এডিসি হারুন © ফাইল ছবি

রাজধানীর শাহবাগ থানায় কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনেরঘটনায় তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরও তিন দিন সময় পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তদন্ত কমিটি।

মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন। এদিন  তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও ৭ কর্মদিবস সময় চেয়ে আবেদন করে তদন্ত কমিটি।

ডিএমপি কমিশনার বলেন, এডিসি হারুন ও সানজিদা আফরিনের ঘটনায় ডিএমপি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। আজ মঙ্গলবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু কমিটি আরও সাতদিন সময় চাইলে তাদেরকে তিনদিন সময় দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আমার স্বামীই এডিসি হারুন স্যারকে প্রথমে আঘাত করেছেন

গত ৯ সেপ্টেম্বর ছাত্রলীগের দুই নেতাকে থানা হেফাজতে মারধরের ঘটনায় ১১ সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তিন সদস্যের তদন্ত কমিটিকে দুদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। কিন্তু তারা পুনরায় পাঁচদিন সময় বাড়ানোর আবেদন করেন, যা আজ মঙ্গলবার শেষ হচ্ছে।

নারীঘটিত বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন নাঈম ও কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে থানায় ধরে নিয়ে নির্যাতন করেন তৎকালীন এডিসি (সাময়িক বরখাস্ত) হারুন অর রশিদ ও থানা পুলিশের সদস্যরা।

এদিকে পুরো বিষয় খতিয়ে দেখতে গত ১০ সেপ্টেম্বর ডিএমপি তিন সদস্যের বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে। ডিএমপি সদরপ্তরের উপ-কমিশনার আবু ইউসুফকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence