ড. ইউনূসের বিরুদ্ধে রংপুরে মামলা

১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৫ PM
ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস © ফাইল ফটো

ন্যায্য মজুরি প্রদান না করা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে রংপুর শ্রম আদালতে অধ্যাপক নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস সহ ছয় জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের সিনিয়র খামার ব্যবস্থাপক (অবসরপ্রাপ্ত) মো. ফারুকুল ইসলাম বাদী হয়ে রংপুর শ্রম আদালতে মামলাটি করেছেন।

মামলার অপর আসামিরা হলেন- গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নুর জাহান বেগম, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) শামসুদ দোহা, বোর্ড সদস্য ইমামুস সুলতান, রতন কুমার নাগ ও শাহাজান।

মামলার অভিযোগে বলা হয়, ড. মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মজুরি, গ্রাচুইটি, অর্জিত ছুটির অর্থবাবদ বাদীর পাওনা রয়েছে ৯ লাখ ৭৫ হাজার ১২৫ টাকা। ক্ষতিপূরণের দাবিতে এই মামলা করা হয়। 

বাদীপক্ষের আইনজীবী শামীম আল মামুন বলেন, মামলার এক নম্বর বিবাদী ড. ইউনূস বাদী ফারুকুল ইসলামকে ৯ লাখ ৭৫ হাজার ১২৫ টাকা পরিশোধ না করে বিভিন্ন সময় চাপ প্রয়োগ করে অবসর গ্রহণে বাধ্য করেন। ইতোপূর্বে তার মতো ১ হাজার ২০০ জন কর্মকর্তাকে চাপ প্রয়োগ করে অবসর গ্রহণে বাধ্য করা হয়েছে।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close