পাহাড় ধসে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৬ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৬ PM
সাজেক

সাজেক © ফাইল ছবি

কয়েকদিন ধরে ভারী বর্ষণে পাহাড় ধসে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে ১০টার দিকে দিঘীনালা-সাজেক সড়কের শুকনাছড়ি এলাকায় পাহাড় ধস হয়েছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, কয়েক দিনের ভারী বর্ষণের ফলে বাঘাইছড়ির ১০ নং শুকনাছড়ি বড়ইতলী সংলগ্ন ৫৪ বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় পাহাড় ধস হয়। এতে উপজেলা ও সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: এডিসি হারুনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

সীমান্ত সড়কের জন্য পাথর নিয়ে যাওয়া একটি ট্রাকও বর্তমানে আটকা পড়েছে। তবে পাহাড় ধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, পাহাড় ধসের বিষয়টি সড়ক ও জনপথ বিভাগসহ সকলকে অবহিত করা হয়েছে। আশা করছি সকালের মধ্যে সড়কের মাটি সরিয়ে ফেলা যাবে। এতে পর্যটকদের কোনো সমস্যা হবে না।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬