নামাজরত অবস্থায় মারা গেলেন সহকারী অধ্যাপক

১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৫ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৬ PM
সহকারী অধ্যাপক গোলাম মাওলা

সহকারী অধ্যাপক গোলাম মাওলা © সংগৃহীত

ভোলার দৌলতখান সরকারি আবু আবদুল্লা কলেজের ম্যানেজমেন্ট বিভাগের সাবেক সহকারী অধ্যাপক গোলাম মাওলা নামাজ পড়া অবস্থায় মারা গেছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় পশু হাসপাতাল মোড় জামে মসজিদে আছরের নামাজ পড়া অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

জানা গেছে, আছরের নামাজ আদায় করতে মো. গোলাম মাওলা মসজিদে যান। দু’রাকাত নামাজ পড়া অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে মুসল্লিরা দৌলতখান স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন: নিজ বাড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

সহকারী অধ্যাপক গোলাম মাওলার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দৌলতখান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বসবাস করতেন। তবে তার গ্রামের বাড়ি বড়গুনা।

তার মৃত্যুতে পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পিয়ারুল ইসলাম, দৌলতখান প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মহিন ও কাউন্সিলর মোসলে উদ্দিনসহ তার সহকর্মীরা।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close