ছিনতাইকারীর হামলায় আহত শিক্ষার্থীর জ্ঞান ফেরেনি

১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৬ PM
নিশাদ

নিশাদ © সংগৃহীত

ছিনতাইকারীর হামলায় আহত হয়ে রাজশাহী কলেজের এক শিক্ষার্থী ৩৬ ঘণ্টা ধরে অচেতন রয়েছেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে আছেন।

আহত শিক্ষার্থীর নাম নিশাদ আকরাম (২৪)। তাঁর বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার আড্ডা গ্রামে। তিনি রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। 

হামলার ঘটনায় নিশাদের চাচাতো ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুজ্জামান বাদী হয়ে নগরের বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। এ মামলায় পুলিশ মো. সেলিম (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী নিশাদের এক বান্ধবী বলেন, তিনি ও নিশাদ তাঁদের এক অসুস্থ বান্ধবীকে হাসপাতালে রেখে রিকশায় করে ফিরছিলেন। তাঁরা নগরের রাজারহাতা এলাকা পার হচ্ছিলেন। এ সময় রাজশাহী বহুমুখী বালিকা উচ্চবিদ্যালয় সড়কের দিক থেকে হেঁটে কয়েকজন লোক আসছিলেন। তারা রিকশার খুব কাছাকাছি ছিলেন। তাঁদের একজন নিশাদকে ধাক্কা দেন। এতে নিশাদ রিকশা থেকে পড়ে যান।

রিকশাচালক এ ঘটনায় ভয় পেয়ে যান। তিনি রিকশা না থামিয়ে আরও দ্রুত চালিয়ে সামনে চলে যান। এ জন্য তিনি (নিশাদের বান্ধবী) নামতে পারছিলেন না। অনেকটা দূরে যাওয়ার পর তিনি চিৎকার করলে মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়া লোকজন এগিয়ে এসে রিকশাটি থামান। তারপর তিনি নিশাদের কাছে গিয়ে দেখেন তিনি অচেতন হয়ে পড়ে আছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল বলেন, ভর্তির পর থেকে এখনো ওই রোগীর জ্ঞান ফেরেনি। তার মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। রাতে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নামে সাত-আটটি মামলা আছে। পেশাদার ছিনতাইকারী। তাঁকে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close