আন্দোলনে নতুন মোড়, ঢাকার চারপাশে বিএনপির সমাবেশের ঘোষণা

১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৬ PM
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের (মাঝে) পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান (ডানে) কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের (মাঝে) পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান (ডানে) কর্মসূচি ঘোষণা করেন। © সংগৃহীত

বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে ১২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল মঙ্গলবার শুরু হওয়া এই কর্মসূচি চলবে ৩ অক্টোবর পর্যন্ত।  বিএনপির নতুন ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানী ঢাকার চারপাশে বিভিন্ন অঞ্চলে সমাবেশ, রোডমার্চ ও দোয়া মাহফিল।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এই কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম কর্মসূচি ঘোষণা করেন। মির্জা ফখরুল এ সময় উপস্থিত ছিলেন।

বিএনপির নতুন কর্মসূচি হলো ১৯ সেপ্টেম্বর ঢাকা জেলার জিঞ্জিরা/কেরানীগঞ্জ এবং গাজীপুরের টঙ্গীতে সমাবেশ; ২১ সেপ্টেম্বর ভৈরব-ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট পথে রোডমার্চ; ২২ সেপ্টেম্বর ঢাকা মহানগরে যাত্রাবাড়ী ও উত্তরা সমাবেশ, একই দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দোয়া; ২৩ সেপ্টেম্বর বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-পটুয়াখালী পথে রোডমার্চ; ২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগরে নয়াবাজার ও ঢাকা জেলা আমিন বাজারে সমাবেশ; ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে রোডমার্চ, একই দিনে ঢাকায় পেশাজীবী কনভেনশন।

এ ছাড়া ২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর গাবতলী ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় জনসমাবেশ; ২৯ সেপ্টেম্বর ঢাকায় মহিলা সমাবেশ; ৩০ সেপ্টেম্বর ঢাকায় শ্রমজীবী কনভেনশন; ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পথে রোডমার্চ; ২ অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ এবং ৩ অক্টোবর কুমিল্লা-ফেনী-মিরসরাই-চট্টগ্রাম পথে রোডমার্চ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

 

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬