আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১১

১৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৬ PM
হাসপাতালে আহত দুই ব্যক্তির চিকিৎসা চলছে

হাসপাতালে আহত দুই ব্যক্তির চিকিৎসা চলছে © সংগৃহীত

কুমিল্লার মেঘনায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সভাপতি নিজাম সরকার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১১ জন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষ হয়। 

নিহতের নাম মো. নিজাম সরকার (৩৫)। তিনি চাল্লিভাঙ্গা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি। তার গ্রামের বাড়ি মেঘনা থানার চন্ডীভাঙ্গা গ্রামে।

আহতরা হলেন- টিটু, রমজান, ইব্রাহিম, শাকিল, খালেদ, হাসান, দেলোয়ার, আনিস সরকার, ওয়াসিম, হানিফ ও সুমন। 

নিহতের বন্ধু নিজামুদ্দিন বলেন, চাল্লিভাঙ্গা বাজারে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান সংসদ সদস্য সেলিনা আক্তার মেরি ও মেঘনা থানার চেয়ারম্যান মো. শফিক- গ্রুপের মধ্যে রাজনৈতিক বিষয় নিয়ে সংঘর্ষ হয়। এতে আহত হন ১১ জন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে নিজাম সরকারের মৃত্যু হয়। 

চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিররের মোবাইল ফোনে একাধিক বার কল করা হলেও তিনি রিসিভ করেননি। কুমিল্লা জেলা পরিষদের সদস্য কাইয়ুমও কল রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিজাম নামের একজন মারা গেছেন বলে আমরা নিশ্চিত হয়েছি।’

৬ মাসের কম বয়সী শিশুর খাবারে চিনি নিষিদ্ধ করল ভারতীয় খাদ্য …
  • ২৬ অক্টোবর ২০২৬
ছাত্র বা ছাত্রী শারীরিক-যৌন নির্যাতনের শিকার হলে অভিযোগ তদন…
  • ২৬ অক্টোবর ২০২৬
মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ
  • ২৬ অক্টোবর ২০২৬
ইউরোপের এক দেশে সরকার গঠন করতে যাচ্ছে শিক্ষার্থীদের জোট ‘স্…
  • ২৬ অক্টোবর ২০২৬
সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে যে বার্তা দিলেন তামিম ইকবাল
  • ২৬ অক্টোবর ২০২৬
কাল ইসরায়েলের নির্বাচন, ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু?
  • ২৬ অক্টোবর ২০২৬