মুখে পিন নিয়ে হিজাব পরতে গিয়ে গিলে ফেলল ছাত্রী

১৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৬ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ PM
হিজাব পরার সময় পিন গিলে ফেলে এক মাদ্রাসাছাত্রী

হিজাব পরার সময় পিন গিলে ফেলে এক মাদ্রাসাছাত্রী © সংগৃহীত

পিন মুখে নিয়ে হিজাব পরতে গিয়ে গিলে ফেলেছেন কিশোরগঞ্জের হোসেনপুরের এক মাদ্রাসাছাত্রী। রোববার (১৭ সেপ্টেম্বর) মাদ্রাসায় যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় এ ঘটনা ঘটে। রাতে শহরের একটি বেসরকারি ক্লিনিকে অপারেশন ছাড়াই পিনটি বের করে আনেন চিকিৎসক মোহাম্মদ আবিদুর রহমান ভূঞা।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা (জিমি)। তিনি ফেসবুক আইডিতে এক পোস্টে লিখেছেন, মাদ্রাসা ছাত্রীর বয়স ১৮ বছর। মেয়েটি পিন মুখে নিয়ে হিজাব পরতে গিয়ে গিলে ফেলেন। সন্ধ্যায় তাকে তার মামা চেম্বারে আনেন। তিনি সে পিনটি এন্ডোস্কপি করে ফরেন বডি ফরসেপ দিয়ে বের করেন। মেয়েটি সুস্থ আছে।

আরো পড়ুন: মতিঝিল আইডিয়ালের সেই শিক্ষিকা রিমান্ডে

মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা বলেন, মাদ্রাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নেয়ার সময় হিজাব পরতে গিয়ে পিনটি গিলে ফেলে মেয়েটি। ভয়ে সারাদিন সে কিছুই খায়নি। সন্ধ্যায় ক্লিনিকে নিয়ে আসলে এক্সরে করে পজিশন দেখি। পরে অপারেশন ছাড়াই পিনটি আধা ঘণ্টা চেষ্টা করে এন্ডোস্কপি করে ফরেন বডি ফরসেপ দিয়ে বের করেন। পিনটি নাভির কাছাকাছি ছিল।

সাহস করে বলুন, আমি জামায়াত, আমি শিবির, আমার দাবি মানতে হবে
  • ১১ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টায় কমেছে হামের সংক্রমণ, মৃত্যু ২
  • ১১ এপ্রিল ২০২৬
এরিয়া সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, পদ ৮, আবেদন শেষ ২…
  • ১১ এপ্রিল ২০২৬
দুর্যোগ ও ত্রাণমন্ত্রী দুলু এভারকেয়ারে ভর্তি
  • ১১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র নিলেন শফিউল বাবুর স্ত্রী বীথ…
  • ১১ এপ্রিল ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ রহিতকরণ বিল দেশকে ভয়ান…
  • ১১ এপ্রিল ২০২৬
close