জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন, নভেম্বরে তফসিল: ইসি আনিছুর

১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩০ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ PM
ইসি আনিছুর রহমান

ইসি আনিছুর রহমান © ফাইল ফটো

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, আগামী নভেম্বর মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সকল রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা চাই সবাই মিলে অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক। জাতিরও প্রত্যাশা তাই।’

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের সার্কিট হাউসে নির্বাচন কমিশনার আনিছুর রহমান এসব কথা বলেন।

এ সময় কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম উপস্থিত ছিলেন।

তিনি জেলা নির্বাচন কার্যালয়ে প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

নির্বাচন কমিশনার আনিছুর রহমান দুই দিন কিশোরগঞ্জে অবস্থান করার কথা রয়েছে। এ সময় তিনি ভোটার তালিকা চূড়ান্তকরণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেবেন।

জামায়াত জোট থেকে নারী এমপির মনোনয়নপত্র জমা দিয়ে যা বললেন মা…
  • ২১ এপ্রিল ২০২৬
ঢাকার বাইরে এসএসসির দুই কেন্দ্রে হঠাৎ হাজির শিক্ষামন্ত্রী, …
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বোর্ডে ২১৬ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী…
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে শপআপ, আবেদন শেষ ২৫ এপ্…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
সার-কীটনাশকের দোকানে জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
  • ২১ এপ্রিল ২০২৬