বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের বিষয়ে সরকার ভাবছে: প্রাণিসম্পদ মন্ত্রী

১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৭ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ PM
বক্তব্য দিচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম

বক্তব্য দিচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম © সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শিক্ষকদের প্রতি সমাজের সবাইকে আরও শ্রদ্ধাশীল হতে হবে। যে জাতি শিক্ষকদের যত বেশি সম্মান করে, তারা তত উন্নত ও সমৃদ্ধ। বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের বিষয়ে সরকার ভাবছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) নাজিরপুর উপজেলা শিক্ষক সমিতির (বিটিএ) সম্মেলন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, শিক্ষকতা কোনো পেশা নয়, সেবার কাজ। তারা অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করেন। তারা দেশ গড়ার কারিগর। কিন্তু তারাই অবহেলিত। অতীতের কোনো সরকার তাদের জন্য আন্তরিক ছিলেন না। কিন্তু শেখ হাসিনার শাসনামলে তাদের অনেক আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে। তবে তা প্রয়োজনের তুলনায় কম। 

তিনি বলেন, দেশ স্বাধীনের পর প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের মাধ্যমে শিক্ষকদের বঙ্গবন্ধুই প্রথম সম্মানিত করেছেন। তার কন্যা দেশের সব বেসরকারি রেজিস্ট্রার বিদ্যালয়কে জাতীয়করণের মাধ্যমে শিক্ষাবান্ধব সরকারপ্রধান হিসেবে প্রমাণ করছেন। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোকে জাতীয়করণের জন্য শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে জেলা শিক্ষক সমিতির সভাপতি মাস্টার সুখরঞ্জন বেপারী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রশান্ত কুমার হালদারকে সভাপতি ও বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা হবে অষ্টম শ্রেণি পর্যন্ত
  • ২২ এপ্রিল ২০২৬
যোগদানের অপেক্ষায় থাকা প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে …
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধ শেষ করার শর্ত নিয়ে বিভক্ত হতে পারে ইরান: নেতৃত্বের লড়…
  • ২২ এপ্রিল ২০২৬
পানিতে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের
  • ২২ এপ্রিল ২০২৬
শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মাউশির নতুন নির্দেশনা
  • ২২ এপ্রিল ২০২৬
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ‘রাজনৈতিক পর্ষদ’ সদস্য হলেন …
  • ২২ এপ্রিল ২০২৬