চট্টগ্রামে প্রথমবারের মতো গ্লোবাল ক্লাইমেট স্টাইক পালিত 

১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ PM

© টিডিসি ফটো

চট্টগ্রামে প্রথমবারের মতো গ্লোবাল ক্লাইমেট স্টাইক অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৫সেপ্টেম্বর)  শুক্রবার বিকালে নগরীর জামালখান এলাকায় এই স্টাইক অনুষ্ঠিত হয়। ফ্রাইডে ফর ফিউচারের সাথে একাত্মা ঘোষণা করে চট্টগ্রামের দশটি সামাজিক সংগঠন এতে অংশ নেই। সে সময় তারা নগরীর  জামালখান হয়ে কাজের দেউরি পর্যন্ত প্রদক্ষিণ করে। এবং খাস্তগীর উচ্চ বিদ্যালয়ের সামনে এসে তারা সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন। 

সে সময় ওয়ান ম্যান আর্মির প্রেসিডেন্ট পূজা বলেন, আমরা কি একটি বাসযোগ্য পৃথিবীতে বেচে থাকতে চাই? যদি উত্তর হ্যাঁ হয়  তবে ফসিল ফুয়েল বন্ধ করতে হবে। যারা এসব ব্যবহার করছে তাদের জলবায়ু পরিবর্তন সম্পর্কে বুঝাতে হবে। 

এক টাকায় বৃক্ষরোপণের সভাপতি শেখ আব্দুল্লাহ ইয়াছিন বলেন, একটা সময় মানুষ জলবায়ু পরিবর্তন সম্পর্কে খুব একটা সচেতন ছিলো না। এখন মানুষ জলবায়ু সুরক্ষা নিয়ে ভাবছে। তাই আজ শত শত তরুণ রাস্তায় নেমে এসেছে। তাদের দাবি একটাই তারা বাসযোগ্য পৃথিবী চাই। আজকে আমাদের ভাবতে হবে কিভাবে আমরা জীবাশ্ম জ্বালানি পোড়ানো বন্ধ করে এর বিকল্প ব্যবহার করবো। 

সে সময় লাল সবুজ সোসাইটির ট্রেজারার রেজুয়ানা করিম  চার দফা দাবি জানান। দাবিগুলো হলো- জীবাশ্ম অর্থায়ন বন্ধ করা,জীবাশ্ম জ্বালানি থেকে একটি ন্যায্য এবং ন্যায়সঙ্গত পর্যায়-আউটের পক্ষে সমর্থন করা, সম্প্রদায়ের মালিকানাধীন পুনর্নবীকরণযোগ্য জ্বালানি প্রকল্পগুলি অনুমোদন করা এবং ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের জন্য ক্ষতিপূরণ অনুসরণ করা, ঐতিহাসিক দূষণকারীদের উপর বিশেষ মনোযোগ দিয়ে ক্ষতি এবং ক্ষতির তহবিলে অবদান।

ব্রাইডাল সোসাইটি বাংলাদেশের চট্টগ্রাম শাখার লিডার জাহেদুল আলম সজীবের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের প্রতিষ্ঠাকালীন সদস্য রিজায়োর রহমান, লাল সবুজ সোসাইটির ট্রেজারার রেজুয়ানা করিম, জয়েন সেক্রেটারি আবরার নিহাল, ওয়ান ম্যান আর্মির প্রেসিডেন্ট পূজা,ইন্টারন্যাশনাল ইয়ুথ চ্যঞ্জ মেকারের সভাপতি মহিন উদ্দিন লিটন,এক টাকায় বৃক্ষরোপণের সভাপতি শেখ আব্দুল্লাহ্ ইয়াছিন,সদস্য মিজবাহ উদ্দিন, ইকো নেটওয়ার্কের ইসমাঈল হোসেন মিরাজ,এসডিজি ইয়ুথ ফোরামের সদস্য মিনহাজুল ইসলাম শিহাব,ক্লাইমেট নেটওয়ার্কের আরফাত হোসেন,স্বপ্ন ও আগামীর বখতিয়ার হোসেন সহ শ স্বেচ্ছাসেবক। 

উল্লেখ্য ২০১৮সাল থেকে জলবায়ু সুরক্ষা ও জীবাশ্ম জ্বালানি পোড়ানো বন্ধে বিশ্বব্যাপী এই স্টাইক পালন হয়ে আসছে। এবারের প্রতিপাদ্য বিষয়  ছিলো END FOSSIL FINANCE।

১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬