ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৮ PM

© সংগৃহীত

চট্টগ্রাম জেলার পটিয়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফাতাহুল বারী তারেক (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার কৃষ্ণাখালী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ফাতাহুল বারী উপজেলার ধলঘাট গ্রামের আবদুল বারেকের ছেলে। তিনি এবার চন্দনাইশ বিজিসি ট্রাস্ট একাডেমি থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

আরও পড়ুন: বিএম কলেজের বাসে বহিরাগত যাত্রী, উচ্চশব্দে বাজে গান

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার গণমাধ্যমকে বলেন, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে পটিয়া যাচ্ছিলেন ফাতাহুল। এ সময় কৃষ্ণাখালী বাজারের কাছে একটি সিএনজিচালিত অটোরিকশাকে অতিক্রম করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ইটবাহী ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল ভর্তি করার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি বলে জানান ওসি।

খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence