বিএনপিতে যোগ দিলেন অবসরপ্রাপ্ত ২৫ সামরিক কর্মকর্তা

১০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০৩ PM

© সংগৃহীত

বিএনপিতে যোগ দিলেন সেনা, নৌ ও বিমানবাহিনীর ২৫ জন সাবেক কর্মকর্তা। এদের মধ্যে ১৯ জনই সেনাবাহিনীর সদস্য। অবশিষ্ট ছয়জনের মধ্যে চারজন বিমানবাহিনীর এবং দুজন নৌবাহিনীর সদস্য। 

আজ রোববার (১০ সেপ্টেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তাঁরা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে তাঁদের বরণ করে নেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপিতে যোগ দেওয়া অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা হলেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুরুল আলম, কর্নেল (অব.) আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আইয়ুব, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) নওয়াজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুস্তাফিজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাঈদ আলম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) রাশেদ, মেজর (অব.) আজিজ রানা, মেজর (অব.) কোরবান আলী, মেজর (অব.) জাকিউল, মেজর (অব.) আফাজ, মেজর (অব.) মোরতাজা, মেজর (অব.) ছাব্বির, মেজর (অব.) তানভীর, মেজর (অব.) আল আমিন, মেজর (অব.) মনিরুজ্জামান, ক্যাপ্টেন (অব.) গনিউল আজম, লেফটেন্যান্ট (অব.) ইমরান, নৌবাহিনীর রিয়ার এডমিরাল (অব.) মুস্তাফিজুর রহমান, কমডোর (অব.) মোস্তফা সহিদ, বিমানবাহিনীর এয়ার কমোডর (অব.) শফিক, এয়ার কমোডর (অব.) শাহ শাহে আলম, স্কোয়াডেন লিডার (অব.) আকতার হাফিজ খান, স্কোয়াডেন লিডার (অব.) শফিকুল ইসলাম।

ট্যাগ: বিএনপি
অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতায় বিপর্যস্ত গোবিপ্রবির বিজয় দিবস…
  • ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্যদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ যশোর শিক্ষ…
  • ২৬ অক্টোবর ২০২৬
ইবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ নি…
  • ২৬ অক্টোবর ২০২৬
নওগাঁয় ৬৩ গ্রাম পুলিশকে বাইসাইকেল দিলেন এমপি ফজলে হুদা
  • ২৬ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের দুই দিন আগে ঢাকা বোর্ডের সচিবকে ‍কুমিল…
  • ২৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের দাবি মুখে সমাবর্তন ফি কমাল জগন্নাথ বিশ্ববিদ্য…
  • ২৬ অক্টোবর ২০২৬