এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

বরিশালের গৌরনদীতে ঝুলন্ত অবস্থায়  এক এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার বাটাজোর ইউনিয়নের লক্ষণকাঠি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত পরীক্ষার্থীর নাম রাকিব হাওলাদার। সে

রাকিব লক্ষণকাঠি গ্রামের ভ্যানচালক আনোয়ার হাওলাদারের ছেলে। রাকিব শিকারপুর শেরে বাংলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল। 

এ ব্যাপারে গৌরনদী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

গৌরনদী থানার এসআই মো. নাসির উদ্দিন জানান, রাকিব এইচএসসি পরীক্ষার্থী ছিল। তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার বাবা আনোয়ার একটি অপমৃত্যুর মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতায় বিপর্যস্ত গোবিপ্রবির বিজয় দিবস…
  • ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্যদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ যশোর শিক্ষ…
  • ২৬ অক্টোবর ২০২৬
ইবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ নি…
  • ২৬ অক্টোবর ২০২৬
নওগাঁয় ৬৩ গ্রাম পুলিশকে বাইসাইকেল দিলেন এমপি ফজলে হুদা
  • ২৬ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের দুই দিন আগে ঢাকা বোর্ডের সচিবকে ‍কুমিল…
  • ২৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের দাবি মুখে সমাবর্তন ফি কমাল জগন্নাথ বিশ্ববিদ্য…
  • ২৬ অক্টোবর ২০২৬