সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্রের মৃত্যু

২৮ আগস্ট ২০২৩, ১২:৫৩ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৯ PM
শামিম মোল্লা

শামিম মোল্লা © সংগৃহীত

ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় আহত শামিম মোল্লা নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শামিম মোল্লা উপজেলার সদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সতের রশি গ্রামের দেলোয়ার মোল্লার ছেলে। সদরপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্র ছিলেন শামিম।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট সদরপুরের ঢেউখালী ইউনিয়নের দশহাজার গ্রামের সদরপুর-চন্দ্রপাড়া সড়কের তালুকদার বাড়ির সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন শামিম। পরবর্তীতে তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে অবস্থা আশংকাজনক হওয়ায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর ৯ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের বাবা দোলোয়ার মোল্লা জানান, সোমবার শামিমের নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবস্থানে দাফন করা হবে।

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
বন্ধ রাখতে হবে সিন্ডিকেট সভাসহ প্রমোশন বোর্ড, শাস্তি দেওয়া …
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence