ফারাজ করিমের জন্মদিনে ৩১ শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার

২৭ আগস্ট ২০২৩, ১২:৪৯ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৪ AM
ফারাজ করিমের জন্মদিনে ৩১ শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার

ফারাজ করিমের জন্মদিনে ৩১ শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার © টিডিসি ফটো

চট্টগ্রামের তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরীর ৩১ তম জন্মদিন উপলক্ষে রাউজানের বিভিন্ন বিদ্যালয়ের ৩১ জন শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দিয়েছে সেন্ট্রাল বয়েজ অব রাউজান।

শনিবার (২৬ আগস্ট) রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব।

সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সিনিয়র সহ-সভাপতি মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় উদ্বোধক ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ এবং প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম।

এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল ইসলাম বাহাদুর, রাউজান পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান বি.এম জসিম উদ্দিন হিরু, ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, ক্রীড়া সংগঠক সুমন দে, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ বাঙ্গালী, সৈয়দ হোসেন কোম্পানি, ব্যবসায়ী মোহাম্মদ আলম, শওকত হোসেন, তপন দে, মঈনুদ্দিন মোস্তফা, মিজানুল হক, ইমতিয়াজ জামাল নকিব, শাহরিয়ার হাসান সাকিব, জাকির হোসাইন, নোমান বিন আজিজি, আরফান গণি ফাহিম, মোহাম্মদ ফয়সাল, আরফানুল ইসলাম আবির, মোঃ মিজানুর রহমান, মোহাম্মদ রবিন, তামিম সিকদার, মোহাম্মদ নাহিদ, সাজ্জাদ হোসাইন, মিজানুর রহমান মুবিন, শাহরিয়ার ইভান প্রমুখ।

ট্যাগ: রাজনীতি
প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন , ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছ…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা
  • ২০ এপ্রিল ২০২৬
নেত্রকোনার জালিয়া হাওরের বোরো ফসল হুমকিতে, ঝুঁকিতে বেড়িবাঁধ
  • ২০ এপ্রিল ২০২৬