শোক দিবসের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বরখাস্ত স্কুলশিক্ষক

২৬ আগস্ট ২০২৩, ১১:৩২ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
নাটোর জেলা মানচিত্র

নাটোর জেলা মানচিত্র © সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে শোক দিবসের একটি অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার অপরাধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে তাঁকে বরখাস্ত করেছেন জেলা শিক্ষা অফিস।

গত বুধবার (২২ আগস্ট) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম নবী স্বাক্ষরিত এক চিঠিতে গুরদাসপুর উপজেলার দড়িকাছিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

এর আগে মাসুদুর রহমানেকে কারণ দর্শানোর নোটিশ দিলে তিনি দোষ স্বীকার ক্ষমা প্রার্থনা করেন। পরে ওই শিক্ষকের জবাবের বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে পাঠানো হলে তিনি সাময়িক বরখাস্তের আদেশ দেন।

নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম নবী বলেন, গুরদাসপুর উপজেলার দড়িকাছিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদুর রহমান রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস ঐ শিক্ষককে বরখাস্ত করার নির্দেশ দেন। এমপি মহোদয়ের নির্দেশ পেয়ে ঐ শিক্ষককে প্রথমে শোকজ এবং পরে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে অভিযুক্ত শিক্ষক মাসুদুর রহমান এক সংবাদ সম্মেলনে লিখিত জবাবে উল্লেখ করেন, গত ১৪ আগস্ট সন্ধ্যা ৬টার জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের প্রেক্ষিতে ও প্রস্তুতি উপলক্ষে প্রস্তুতি সভা ও একটি গণমিছিলে অংশ নেই। মিছিলে আমি দেশপ্রেমে উজ্জীবিত নাগরিক হিসেবে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ১৫ আগস্ট সফল হোক, সফল হোক, আজকের এই দিনে-মুজিব তোমায় মনে পড়ে, লাল সবুজের পতাকায়-মুজিব তোমায় দেখা যায়, কে বলেরে মুজিব নাই-মুজিব সারা বাংলায়, জাতির পিতা শেখ মুজিব-লও লও লও সালাম, স্লোগান দেই। এর বাহিরে অন্য কোনো স্লোগান আমি দেই নাই। আমার স্লোগানে কোনো সরকারবিরোধী কথা ছিল না। তাছাড়া আমি সরকারি কর্মচারী হিসেবে সরকার ঘোষিত সকল জাতীয় দিবসে অংশগ্রহণ করে যথাযথ মর্যাদায় উদযাপন করেছি।

শিক্ষক মাসুদুর রহমান বলেন, শোক দিবসের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং নাটোর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আহম্মদ আলী মোল্লা। এমপি কুদ্দুসের প্রতিপক্ষ নেতার অনুষ্ঠানে যোগ দেয়ার কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে দাবি করেন ওই শিক্ষক।

মাসুদুর রহমান বলেন, আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমার পরিবার পরিজন আছে, অর্ধেক বেতন দিয়ে আমি কিভাবে দিনাতিপাত করবো? আবার শিক্ষা অফিসার বলছেন, আমারই নাকি মঙ্গল করেছেন তিনি। আমি এই বরখাস্ত আদেশ প্রত্যাহার চাই। আমি জাতির জনকের স্লোগান দিয়ে কোন অন্যায় করিনি।

এ বিষয়ে নাটোর-৪ আসনের সংসদ সদস্য এবং নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস জানিয়েছেন, ওই শিক্ষক শোক দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে আমার বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়েছে। আমার নেতাকর্মীরা তাকে মেরে হাত-পা ভেঙে দিতে চেয়েছিল। কিন্তু আমি বলেছি শিক্ষককে মারধর করা যাবে না তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। পরে আমি জেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছি ব্যবস্থা নিতে।

ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি-জামায়াত নীতিগতভাবে সংস্কারবিরোধী: জেডিপি
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখীর সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে সংঘর্ষের ঘটনায় ছয় সদস্যের কমিটি গঠন
  • ০৮ এপ্রিল ২০২৬
close