নৌকায় ভোট চাওয়া দেওয়ানগঞ্জের ওসিকে প্রত্যাহার

২৬ আগস্ট ২০২৩, ০৮:২২ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
ওসি শ্যামল চন্দ্র ধর

ওসি শ্যামল চন্দ্র ধর © ফাইল ছবি

আওয়ামী লীগকে আবারও সরকারে দেখতে চাওয়ায় দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধরকে জামালপুর পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে ওসি শ্যামল চন্দ্র ধরকে জামালপুর পুলিশ লাইন্সে বদলি করা হয়। তার স্থলে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে ইন্সপেক্টর তদন্ত হাবিব সাত্তিকে। জামালপুর পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত দোয়া মাহফিলে দেওয়ানগঞ্জ পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুল কালাম আজাদ এমপি। সেই আলোচনা সভায় দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর তার বক্তব্যে আওয়ামী লীগকে নিজের দল দাবি করে সবার কাছে নৌকা প্রতীকে ভোটের আহ্বান জানান।  

তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার ঝড় ওঠে।

জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম বলেন, শুক্রবার বিকেলে ওসি শ্যামল চন্দ্র ধরকে জামালপুর পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে।

একদিনে দুই যুদ্ধবিমান ও একটি ব্ল্যাক হক হারাল যুক্তরাষ্ট্র,…
  • ০৪ এপ্রিল ২০২৬
কর্মীসভার ১ বছরেও কমিটি পায়নি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদল
  • ০৪ এপ্রিল ২০২৬
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের ধ…
  • ০৪ এপ্রিল ২০২৬
ভুয়া কর্মকর্তা পরিচয়ে ডিসির সঙ্গে প্রতারণা, তিনজন আটক
  • ০৪ এপ্রিল ২০২৬
পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুদ্ধের শান্তি পরিকল্পনা ভেস্ত…
  • ০৪ এপ্রিল ২০২৬
শিল্পাঞ্চলে প্রকৌশলীকে অপহরণ, মুক্তিপণ আদায়ের পর উদ্ধার
  • ০৪ এপ্রিল ২০২৬