আ’লীগ, বিএনপি অথবা জাপার দলীয় প্রতীকে নির্বাচন করবেন হিরো আলম

২৬ আগস্ট ২০২৩, ১২:১২ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
হিরো আলম

হিরো আলম © ফাইল ফটো

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে এখনই কোমর বেঁধে মাঠে নামছেন। অবশ্য নির্বাচন করা তার পুরোনো অভ্যাস। প্রত্যেকবারই স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছেন। তবে এবার ভিন্ন পথে হাঁটবেন তিনি। ঘোষণা দিয়েছেন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন দলীয় প্রতীকে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় আ.লীগ-বিএনপিসহ চার রাজনৈতিক দলে যোগদানের প্রস্তাব পেয়েছেন বলেও জানান হিরো আলম।

হিরো আলম বলেন, আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসছি। আপনাদের জন্য একটি সুখবর আছে সেটা হলো, আমি যেকোনো একটা দলে যোগদান করছি। আমি চার দল থেকে প্রস্তাব পেয়েছি।

তিনি বলেন, দলগুলো হলো- বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এই দলগুলোর মধ্যে থেকে যেকোনো একটি দল থেকে আমি জাতীয় সংসদ নির্বাচনে আসছি।

কোন আসন থেকে নির্বাচনে করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার তো আসন তিনটি। বগুড়ায় ২টি এবং ঢাকায় একটি। দল থেকে করতে হলে তো একটা আসন থেকেই করতে হবে। দল যে আসন দেবে সেই আসন থেকেই নির্বাচন করব।

বিএনপিসহ বড় বড় দলগুলো বলছে, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না। এ অবস্থায় কি আপনি এই সরকারের অধীনে নির্বাচনে যাবেন? হিরো আলম বলেন, সবগুলো দল যদি নির্বাচনে যায় তাহলে আমি নির্বাচনে যাব।

এর আগে, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হন হিরো আলম। সবশেষ ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে এ পর্যন্ত কোনোটিতেই জয়ের দেখা পাননি তিনি।

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence