‘চিকিৎসা অবহেলায়’ সাঈদীর মৃত্যু হয়েছে: আইনজীবি

১৪ আগস্ট ২০২৩, ০৯:৪৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১১ AM
দেলাওয়ার হোসাইন সাঈদী

দেলাওয়ার হোসাইন সাঈদী © ফাইল ছবি

দেশের হাসপাতালে চিকিৎসা অবহেলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ‍মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক। সাঈদীর মৃত্যুর পর সোমবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএসএমইউ) প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাঈদীর আইনজীবি এ অভিযোগ করেন।

তিনি বলেন, সাঈদীর পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছিল। কিন্তু সে আবেদন মঞ্জুর করা হয়নি। আমরা চেয়েছিলাম, গতকাল অসুস্থ হওয়ার পর এ বিষয়টি আমরা বারবার করে বলেছিলাম। কিন্তু আমাদের কথায় কোনো গুরুত্ব দেওয়া হয়নি।

এর আগে এদিন রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গতকাল রোববার (১৩ আগস্ট) বিকেলে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে কাশিমপুর কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিএসএসএমইউতে পাঠানো হয়।

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম রবিবার জানান, ‘তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন, দেলাওয়ার হোসাইন সাঈদী মাইল্ড হার্ট অ্যাটাক করেছেন। পরে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেফার্ড করেছেন চিকিৎসকরা। বিকালে জরুরি ভিত্তিতে তাকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়া হয়েছে।’

হাকালুকি হাওরের ২০ হাজার মানুষের চলাচলের একটিমাত্র সড়ক, বাধ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়…
  • ২৭ অক্টোবর ২০২৬
গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতার মৃ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
  • ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ পেয়ে অসুস্থ অফিস সহকারীর খোঁজ নিতে হাসপাতালে চুয়েট উপ…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন ‘ব্যাখ্যা’ দিতে হ…
  • ২৬ অক্টোবর ২০২৬