সমাবেশের অনুমতি না পেয়ে রাজধানীতে বিক্ষোভ জামায়াতের

০৪ আগস্ট ২০২৩, ০৩:২৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২২ AM
রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল © সংগৃহীত

আজ শুক্রবার (৪ আগস্ট) রাজধানীতে জামায়াতে ইসলামী বাংলাদেশের পূর্ব ঘোষিত সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় সমাবেশ স্থিগিত করে দলটি। এর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীদের মুক্তি দাবিসহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা।

শুক্রবার (৪ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর মিরপুর-১ গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে টেকনিক্যাল মোড়ে গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে পথসভা সঞ্চালনা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ। পথসভায় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মুসা, নায়েবে আমির গোলাম মোস্তফা, দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, পুলিশের অনুমতি না পাওয়ায় শুক্রবারের সমাবেশ স্থগিত করেছে জামায়াতে ইসলামী। তবে আগামী রবিবার (৬ আগস্ট) বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) দলটির কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: চকরিয়ায় ১৩০ কেন্দ্রে অনলাইন ক্…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর বক্তব্য চলাকালে ভেঙে পড়ল মঞ্চ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ মানেই ইনসাফ : সাদিক কায়েম
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
দায়িত্বশীল শিক্ষকতাই মানসম্মত উচ্চশিক্ষার ভিত্তি: বাউবি উপা…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে নিয়োগের ফল প্রক…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রাবিপ্রবিতে বাঁধনের সাধারণ সম্পাদক হলেন ছাত্রলীগ নেতা ফাতিক
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬