স্ত্রীকে বিদায় দিয়ে ফেরার পথে প্রাণ গেল বিসিএস ক্যাডারের

০৩ আগস্ট ২০২৩, ০৪:০৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
হিল্লোল দে

হিল্লোল দে © সংগৃহীত

ভোলার লালমোহনে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে হিল্লোল দে (৩০) নামে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ফরাজি বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হিল্লোল দে ৪২তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হিসেবে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। তিনি ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফলেও উত্তীর্ণ হয়েছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্ত্রীকে ঢাকা যাওয়ার জন্য ভোলা থেকে লঞ্চে উঠিয়ে দেন হিল্লোল দে। লঞ্চে তুলে দিয়ে স্ত্রীকে বিদায় জানিয়ে কর্মস্থলে ফিরছিলেন তিনি। ফেরার পথে লালমোহনের কালমা ইউনিয়নের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাকলাইয়ের দোকান ফরাজি বাজার এলাকায় পৌঁছালে তাকে সামনে থেকে একটি দ্রুত গতির মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, আমরা ঘাতক মাইক্রোবাসটি জব্দ করেছি। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬