সুপ্রিম কোর্টে আ. লীগ-বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি, ভাঙচুর

০৩ আগস্ট ২০২৩, ০৩:২৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
সাধারণ সম্পাদকের কার্যালয় ভাঙচুর

সাধারণ সম্পাদকের কার্যালয় ভাঙচুর © সংগৃহীত

সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। দুই পক্ষের মুখোমুখি বিক্ষোভ মিছিল চলাকালে আওয়ামী পন্থী সুপ্রিম কোর্ট বার সভাপতি ও সম্পাদকের কক্ষের নেম প্লেট খুলে ফেলেছে বিএনপি পন্থী আইনজীবীরা। একইসঙ্গে বার সম্পাদকের কক্ষে ভাঙচুর করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে বিএনপি পন্থী আইনজীবীরা সংবাদ সম্মেলন করেন। আর বাইরে আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা স্লোগান দিতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছরের দণ্ড ও তারেকের স্ত্রী ডা. জোবায়দা রহমানের তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সংবাদ সম্মেলন শেষে বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করেন। সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

গণ্ডগোলের এক পর্যায়ে আওয়ামী পন্থী বেশ কিছু আইনজীবী সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও সম্পাদকের কক্ষে আশ্রয় নেন। পরে আবার তারা বিভক্ত হয়ে মিছিল করতে থাকেন।

একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬