বঙ্গোপসাগরে ১০ ট্রলারডুবিতে ৩০ জেলে নিখোঁজ 

০২ আগস্ট ২০২৩, ১২:০১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৬ AM

© ফাইল ছবি

কক্সবাজার জেলার কুতুবদিয়ার পশ্চিম বঙ্গোপসাগরে অন্তত ১০টি মাছ ধরার ট্রলারডুবি হয়েছে। এ ঘটনায় ৩০ জন জেলে নিখোঁজ হয়েছেন। বুধবার (২ আগস্ট) উপজেলার বড়ঘোপ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম ও মৎস্যজীবী লীগ ফেডারেশন কুতুবদিয়া শাখার সভাপতি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তীরে ফেরা জেলেরা জানিয়েছেন, বুধবার ভোরে সাগরে মাছ ধরার জন্য সাগরে যায় তারা। এ সময় তীব্র বাতাসের কবলে পড়ে মাছ ধরার ট্রলার। আবহাওয়া প্রতিকূল হওয়ায় তীরে ফিরতে শুরু করে জেলেরা।

কিন্তু কুতুবদিয়ার পশ্চিমে সকাল ৮টা থেকে ৯টায় হঠাৎ উত্তাল ঢেউয়ে অন্তত ১০টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ সময় ডুবে যাওয়া ট্রলারের কিছু জেলেরা অন্যান্য নৌযানে করে তীরে ফিরেন। বাকি ৩০ প্রবল স্রেতে হারিয়ে যান।

লঘুচাপের কারনে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

৩৫ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেবে নজরুল বিশ্ববি…
  • ২৭ অক্টোবর ২০২৬
ঢাকা টু কক্সবাজার রুটে নতুন ট্রেনের উদ্বোধন রেলমন্ত্রীর, ভা…
  • ২৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার
  • ২৭ অক্টোবর ২০২৬
অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, কী প্রভাব পড়বে বাংল…
  • ২৭ অক্টোবর ২০২৬
বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার দেবে চট্টগ্রাম উত্…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘কুবি ছাত্র হয়ে কীভাবে ঢাবি ছাত্রলীগের ডেরায় ঢুকে আন্দোলন ক…
  • ২৭ অক্টোবর ২০২৬