আমাকে স্যার বলার দরকার নেই: জামালপুরের ডিসি

২৫ জুলাই ২০২৩, ০৮:১৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

নিজেকে ‘স্যার’ বলে না ডাকতে সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন জামালপুরের নবাগত জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ। তিনি বলেছেন, আমাকে স্যার বলার দরকার নাই। আমি প্রজাতন্ত্রের কর্মচারী। আমাকে ভাই বললেই বেশি খুশি হবো।

আজ মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক এ কথা বলেন।

ইমরান আহমেদ বলেন, জেলা প্রশাসক হলেও আমি একজন মানুষ। আমি কাজকে ভালোবাসি। এ জেলায় কাজ করতেই এসেছি। তাই আমাকে অন্যভাবে নেওয়ার দরকার নেই। আমার দুয়ার আপনাদের জন্য সবসময় খোলা। যেকোনো সময় যেকোনো বিষয়ে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। তবে কালোকে কালো এবং সাদাকে সাদা বলবেন। অতিরঞ্জিত কোনোকিছু ছাপিয়ে মিডিয়া ট্রায়াল না করতে অনুরোধ জানাচ্ছি।

নবাগত জেলা প্রশাসক মো. ইমরান আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক সাজ্জাদ আনসারি, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ।

সাধারণ-ইংরেজি মাধ্যম ও কারিগরি শিক্ষায় কোরআন-হাদিস শিক্ষা …
  • ২৭ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, আবেদন ৩১ অক্…
  • ২৭ অক্টোবর ২০২৬
সিলেবাসের বাইরে দুই সম্পূরক বই পাচ্ছেন দুই শ্রেণির শিক্ষার্…
  • ২৭ অক্টোবর ২০২৬
পিরোজপুরে সংঘটিত সাম্প্রতিক ঘটনার বিষয়ে জামায়াতের তদন্ত কমি…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘সন্ধ্যা সাড়ে ৬টায় রেডিও স্টেশনে এলাম, টুকরো কাগজে দ্রুত স্…
  • ২৭ অক্টোবর ২০২৬
অপসোনিন ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, সর…
  • ২৭ অক্টোবর ২০২৬