আমাকে স্যার বলার দরকার নেই: জামালপুরের ডিসি

২৫ জুলাই ২০২৩, ০৮:১৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

নিজেকে ‘স্যার’ বলে না ডাকতে সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন জামালপুরের নবাগত জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ। তিনি বলেছেন, আমাকে স্যার বলার দরকার নাই। আমি প্রজাতন্ত্রের কর্মচারী। আমাকে ভাই বললেই বেশি খুশি হবো।

আজ মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক এ কথা বলেন।

ইমরান আহমেদ বলেন, জেলা প্রশাসক হলেও আমি একজন মানুষ। আমি কাজকে ভালোবাসি। এ জেলায় কাজ করতেই এসেছি। তাই আমাকে অন্যভাবে নেওয়ার দরকার নেই। আমার দুয়ার আপনাদের জন্য সবসময় খোলা। যেকোনো সময় যেকোনো বিষয়ে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। তবে কালোকে কালো এবং সাদাকে সাদা বলবেন। অতিরঞ্জিত কোনোকিছু ছাপিয়ে মিডিয়া ট্রায়াল না করতে অনুরোধ জানাচ্ছি।

নবাগত জেলা প্রশাসক মো. ইমরান আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক সাজ্জাদ আনসারি, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ।

‘জুলাই সনদ বাস্তবায়নে বিএনপিকে কেউ ঠেকাতে পারবে না’
  • ২৭ অক্টোবর ২০২৬
নির্বাচনের আগ মুহূর্তে ইরানে হামলা করতে চেয়েছিলেন নেতানিয়াহ…
  • ২৭ অক্টোবর ২০২৬
টানা ৫ দিন বৃষ্টির আভাস
  • ২৭ অক্টোবর ২০২৬
আরও একটি স্কুল জাতীয়করণের উদ্যোগ
  • ২৭ অক্টোবর ২০২৬
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ‍নতুন পরিচালক ডা. ইব্রাহীম চৌধুরী
  • ২৭ অক্টোবর ২০২৬
কামিলের ফরম পূরণ ফি কমাল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
  • ২৭ অক্টোবর ২০২৬