ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা সিনিয়র সহকারী সচিবের মৃত্যু

২৫ জুলাই ২০২৩, ০২:১০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
এস. এম নাজিয়া সুলতানা

এস. এম নাজিয়া সুলতানা © ফাইল ফটো

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস. এম নাজিয়া সুলতানা (ডব্লিউটিও উইং)। ৩০তম বিসিএস-এর এই কর্মকর্তা আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

নাজিয়া সুলতানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

মঙ্গলবার (২৫ জুলাই) এক শোকবার্তায় বাণিজ্যমন্ত্রী ও সিনিয়র সচিব মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাণিজ্যমন্ত্রী শোকবার্তায় বলেন, নাজিয়া সুলতানা অত্যন্ত মেধাবী ও চৌকস কর্মকর্তা ছিলেন। তিনি উপজেলা নির্বাহী অফিসার থাকাকালে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন। নাজিয়া সুলতানার অকাল মৃত্যুতে আমরা একজন সৎ ও যোগ্য কর্মকর্তাকে হারালাম।

সিনিয়র সচিব তার শোকবার্তায় বলেন, নাজিয়া সুলতানা ছিলেন একজন দক্ষ ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা। বাংলাদেশ সিভিল সার্ভিসে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

এই কর্মকর্তা ডেঙ্গু আক্রান্ত হয়ে গত দুইদিন বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার সকালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

ক্ষমতায় থাকা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে চরম স্থবিরতা
  • ০৬ এপ্রিল ২০২৬
আইপিএলকে ছাড়িয়ে যাবে পিএসএল, বিশ্বাস নাকভির
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে গোলাম আযমের ছবি—লেখা ‘আমাকে জুতা …
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে বিয়ের তিন দিন আগে অসুস্থ হয়ে বরের মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ০৬ এপ্রিল ২০২৬