নেত্রকোনা-৪ উপ-নির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন আওয়ামী লীগের সাজ্জাদুল হাসান

২৪ জুলাই ২০২৩, ১০:৩৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সাজ্জাদুল হাসান

সাজ্জাদুল হাসান © ফাইল ছবি

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ সোমবার (২৪ জুলাই)। এদিন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান ছাড়া কেউ মনোনয়নপত্র জমা দেননি। আজ দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তিনিই একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। সে হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন সাজ্জাদুল হাসান।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নেত্রকোনা-৪ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ ছিল সোমবার(২৪ জুলাই) বিকাল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে মাত্র একটি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান এই মনোনয়নপত্র দাখিল করেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী ২৪ জুলাই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ২৫ জুলাই যাচাই বাছাই, ৩১ জুলাই প্রত্যাহার, ২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। 

আসনটিতে মোট ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৯৯ জন পুরুষ আর ১ লাখ ৭২ হাজার ৩৫৬ জন নারী। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১২ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে ১৩৭ টি। 

জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, আজ (২৪ জুলাই) মনোনয়নপত্র দাখিলের শেষদিনে বিকাল ৪টা পর্যন্ত শুধুমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তিনি আরও বলেন, একমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়া আর কোন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেননি। সেই হিসাবে নির্ধারিত সময়ের পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসানকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হবে।

সাজ্জাদুল হাসান প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

উল্লেখ্য, গত ১১ জুলাই এই আসনের সংসদ সদস্য রেবেকা মমিন মারা যাওয়ায় ১৫ জুলাই নির্বাচন কমিশন আসনটি শূণ্য ঘোষণা করে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। 

ইসরায়েলের সঙ্গে চুক্তি স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়নকে চাপ ৩ দ…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও দাখিল ভোকেশনালের বাংলা-২ বিষয়ের প্রশ্ন দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
হঠাৎ এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের বিষয়ে যা বললেন শিক্…
  • ২১ এপ্রিল ২০২৬
তীব্র গরমে বাইরে গেলে সুস্থ থাকতে যা করবেন
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাবি ছাত্রশক্তির…
  • ২১ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে: শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬