আঠারোর আগে বিয়ে না করার শপথ শতাধিক ছাত্রীর

২৪ জুলাই ২০২৩, ০১:৫৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালায় শিক্ষার্থীরা

বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালায় শিক্ষার্থীরা © সংগৃহীত

লক্ষ্মীপুরে শতাধিক ছাত্রী আঠারো  বছর বয়সের আগে বিয়ে না করার শপথ গ্রহণ করেছেন। মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত বাল্যবিবাহ প্রতিরোধের এক কর্মশালায় এ শপথ গ্রহণ করেন তারা। 

সোমবার (২৪ জুলাই) দুপুরে সদর উপজেলার মার্চ ফাউন্ডেশনের উদ্যোগে হাসন্দি বিজয়নগর নারী শিক্ষা নিকেতনের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। সুইডেনের ভাস্টিরাস থরেন স্কুল ও হাসন্দি বিজয়নগর নারী শিক্ষা নিকেতনের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালার প্রতিপাদ্য ছিল ‘বাল্যবিয়েকে না বলি, আঠারোর আগে বিয়ে নয়’।

আরো পড়ুন: মাউশির হুঁশিয়ারির পরও দাবি আদায়ে অনড় শিক্ষকরা

শিক্ষার্থীদের পক্ষে জান্নাতুল মাওয়া নামে এক ছাত্রী বক্তব্য রাখেন। এসময় সে বাল্যবিয়ে করবে না বলে শপথ করে। এছাড়া ২২ বছরের আগে মা ও ৪৫ বছরের পর গর্ভধারণ করবে না বলেও শপথ নেন। একইসঙ্গে সতীর্থ বোনদেরও বক্তব্যের মাধ্যমে বাল্যবিয়ে রোধে উৎসাহিত করেছে।

উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার কে এম জাহিদুল ইসলাম বিপ্লব ও সুইডেনের ভাস্টিরাস থরেন বিজনেস স্কুলের প্রধান শিক্ষক কে এম আবদুর রহমান সবুজ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদিন ও সিনিয়র শিক্ষক সঞ্জয় চন্দ্র সাহা প্রমুখ।

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, বিশ্বে অবস্থান দ্বিতীয়
  • ০৭ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াতের ঐক্যের সরকারে তারেক রহমানের ‘না’, নির্বাচনে জয় নি…
  • ০৭ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির আরও ২৫ নেতা-কর্মী বহিষ্কার
  • ০৭ ফেব্রুয়ারি ২০২৬
নাক ডাকার সমস্যা নিয়ন্ত্রণে ‘কার্যকর’ উপায়
  • ০৭ ফেব্রুয়ারি ২০২৬
এক উপজেলায় বহিষ্কার ছাত্রদলের ৫৫ নেতা 
  • ০৭ ফেব্রুয়ারি ২০২৬
দেশীয় অস্ত্রসহ যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা গ্রেপ্তার
  • ০৭ ফেব্রুয়ারি ২০২৬