সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা

২৪ জুলাই ২০২৩, ০১:২৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© প্রতীকী ছবি

দেশের সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এ ছাড়া অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় হালকা ও মাঝারি ধরনসহ বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে। আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায়, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে রাতে ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। 

আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 

আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার হতে পারে। সেই সঙ্গে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

সাধারণ-ইংরেজি মাধ্যম ও কারিগরি শিক্ষায় কোরআন-হাদিস শিক্ষা …
  • ২৭ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, আবেদন ৩১ অক্…
  • ২৭ অক্টোবর ২০২৬
সিলেবাসের বাইরে দুই সম্পূরক বই পাচ্ছেন দুই শ্রেণির শিক্ষার্…
  • ২৭ অক্টোবর ২০২৬
পিরোজপুরে সংঘটিত সাম্প্রতিক ঘটনার বিষয়ে জামায়াতের তদন্ত কমি…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘সন্ধ্যা সাড়ে ৬টায় রেডিও স্টেশনে এলাম, টুকরো কাগজে দ্রুত স্…
  • ২৭ অক্টোবর ২০২৬
অপসোনিন ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, সর…
  • ২৭ অক্টোবর ২০২৬