রাজধানীতে কলেজছাত্রের বাসা থেকে ছাত্রীর লাশ উদ্ধার

২২ জুলাই ২০২৩, ০৮:১৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

রাজধানীর সূত্রাপুরে এক কলেজছাত্রের বাসা থেকে এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রীকে খুন করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

শনিবার (২২ জুলাই) সূত্রাপুরের সিংটোলার একটি বাসা থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম আফছানা আক্তার (১৭)। তিনি শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রী।

আফছানাকে খুনের অভিযোগে রাজধানীর উদয়ন কলেজের উচ্চমাধ্যমিকে পড়ুয়া এক কলেজছাত্রকে আটক করা হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মইনুল ইসলাম। তিনি বলেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সূত্রাপুরের সিংটোলায় উদয়ন কলেজছাত্রের ভাড়া বাসায় যায়। সেখানে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

ওসি আরও বলেন, কলেজছাত্র ও ছাত্রী পূর্বপরিচিত। তাদের মধ্যে সম্পর্ক ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ কারণেই আফছানাকে হত্যা করা হয়েছে। আমরা ছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে পাঠিয়ৈছি।

কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence