বরিশাল বিএম কলেজ

বহিরাগত ও অবৈধভাবে অবস্থান করা শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়ার নির্দেশ

২১ জুলাই ২০২৩, ১০:০৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বরিশাল বিএম কলেজ

বরিশাল বিএম কলেজ © ফাইল ছবি

চার ছাত্রাবাসের বহিরাগত ও বরাদ্দ না নিয়ে অবস্থান করা শিক্ষার্থীদের সিট ছেড়ে দিতে নির্দেশ দিয়েছেন বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ।। বৃহস্পতিবার (২০ জুলাই) এ নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ  অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া।

আগামী ২৭ জুলাইয়ের মধ্যে তাদের ছাত্রাবাস ত্যাগ করতে বলা হয়েছে। অধ্যক্ষ জানান, বিএম কলেজে ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক, অশ্বিনী কুমার, জীবনানন্দ দাস ও সুরেন্দ্র ভবন ছাত্রাবাস রয়েছে। বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসও আছে। এ সব ছাত্রাবাসে বরাদ্দ না নিয়ে কিছু শিক্ষার্থী ও বহিরাগতরা অবস্থান করে।

তাদেরকে ২৭ জুলাইয়ের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ছাত্র ও ছাত্রীনিবাসে বরাদ্দ না নিয়ে থাকা শিক্ষার্থীদের তত্ত্বাবধায়কের সঙ্গে যোগাযোগ করে ৩০ জুলাইয়ের মধ্যে বরাদ্দ নিতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের পর আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী অভিযান চালাবে জানিয়ে অধ্যক্ষ বলেন, নির্দেশ অমান্য করে অবস্থান করা বহিরাগত ও শিক্ষার্থী পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence