হেঁটে আওয়ামী লীগ কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী

০২ জুলাই ২০২৩, ০৬:৩৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
নিজ বাড়ি থেকে হেঁটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজ বাড়ি থেকে হেঁটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

নিজ বাড়ি থেকে হেঁটে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গেছেন  প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আজ রোববার সকালে টুঙ্গিপাড়ায় নিজের বাসভবন থেক প্রায় আধাকিলোমিটার রাস্তা হেঁটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছান শেখ হাসিনা।

কার্যালয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় যোগ দেন তিনি।

সূচনা বক্তব্যে নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া-কোটালীপাড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, নির্বাচনী এলাকার সার্বিক দায়িত্ব স্থানীয়রা নিয়েছেন বলেই তার পক্ষে সম্ভব হয়েছে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। যার ফলে গত সাড়ে ১৪ বছরে বদলে গেছে বাংলাদেশ।

শহর থেকে গ্রাম সবখানেই উন্নয়নের ছোঁয়া লেগেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। পরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামত শোনেন আওয়ামী লীগ সভাপতি।

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
  • ২০ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২০ এপ্রিল ২০২৬
পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬
একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬