৩৬ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে আরও এক জাহাজ

০২ জুলাই ২০২৩, ০১:৫৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
কয়লা নিয়ে পায়রা বন্দরে এমভি পাভো ব্রেভ

কয়লা নিয়ে পায়রা বন্দরে এমভি পাভো ব্রেভ © সংগৃহীত

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে এমভি পাভো ব্রেভ নামে আরও একটি জাহাজ পায়রা বন্দরে ভিড়েছে বলে জানিয়েছেন বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান।

পায়রা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সকালে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ৩৬ হাজার ৫৭০ টন কয়লা নিয়ে পায়রা বন্দরের আউটারেজে এসে পৌঁছায় এমভি পাভো ব্রেভ নামে একটি জাহাজ। পানামার পতাকাবাহী জাহাজটি বর্তমানে ইনার অ্যাংকোরেজে নিয়ে আসা হচ্ছে। এটি তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা দ্বিতীয় জাহাজ। জাহাজটি ইনার অ্যাংকোরেজে পৌঁছানোর পরপরই লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হতে পারে। 

এর আগে গত ২২ জুন ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে এমভি অ্যাথেনা নামের আরও একটি জাহাজ বন্দরে আসে। ওই কয়লা দিয়ে ২৫ জুন বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যায়। 

উল্লেখ্য, কয়লা সংকটের কারণে গত ৫ জুন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল।

ট্যাগ: বিদ্যুৎ
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close