আমলা সরকারি কলেজ © ফাইল ফটো
কুষ্টিয়ায় একটি সরকারি কলেজের ফেসবুক পেজে পর্নো ছবি ও ভিডিও আপলোড করা হয়েছে৷ এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা গেছে, গত ২৮ মে থেকে মিরপুরের আমলা সরকারি কলেজের ফেসবুক পেজটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। তখন থেকেই পেজটিতে নানা রকম আপত্তিকর ছবি ভিডিও আপলোড করা হচ্ছে।
কলেজের রসায়ন বিভাগের শিক্ষক হাফিজুর রহমান বলেন, “করোনাকালে কলেজ বন্ধ থাকায় অনলাইন ক্লাস চালু রাখার জন্য ‘আমলা সরকারী কলেজ, গত ২৮ মে আমাদের অফিসিয়াল পেজ হ্যাক হওয়ার বিষয়টি বুঝতে পারি। হ্যাক হওয়ার পর থেকে অশ্লীল ছবি-ভিডিও আপলোড হতে থাকে। কলেজের অফিসিয়াল ফেজবুক পেজে এ ধরনের ভিডিও-ছবি দেখে শিক্ষক, ছাত্র ও অভিভাবক সবাই বিব্রত। বিষয়টি নিয়ে অনেকে হাসাহাসি করছেন। এতে করে কলেজের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে।’
আমলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. বাদশা জাহাঙ্গীর বলেন, ‘হ্যাক হওয়ার বিষয়টি জানার পর মিরপুর থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। পরে কুষ্টিয়া পুলিশের ক্রাইম ইউনিটের সঙ্গে যোগাযোগ করেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে একটি সাধারন ডায়েরি করেছে। বিষয়টি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে অবগত করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষকেও তাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।’